আলোয় আলো হয়ে আসে পূব আকাশ,
পাহাড়চূড়োয় সোনা রোদের আদর,
ডাললেকেতে নৌকো ভাসছে একা
বরফ গলছে রোদ্দুরে আপামর।
সবুজ পাতায় সোনা ঝরে পড়ে রোজ
আজকে যেন ভোরের বাতাস ভারী,
পহেলগাঁওয়ে ঘাসে চড়ে ফেরে ঘোড়া
কোন মা করছে কোন ছেলেকে খোঁজ!
চেয়ে দ্যাখো তুমি, বরফেতে ভিজে মাটি,
রোদ্দুরে ধুয়ে ঝাউগাছের আড়ালে
ছেলেটা ঘুমোয় ঝাউয়ের ফাঁকে একা,
ঠোঁটের কোণায় যুদ্ধজয়ের হাসি।
মায়ের হাতের মতো বরফের গুঁড়ো,
আদর করছে ছেলেটার গায়ে মাথায়
রোদের আদর খোকার শরীর জুড়ে
রোদ্দুর, তুমি শরীর গরম কোরো।
বোজা চোখ দুটো খুলতে এতো দেরী?
মা যে ডাকেনি, "খোকা ওঠ ভোর হলো''
সুখস্বপ্ন দেখছে ঘুমের ঘোরে
সেই বাংলা, মা, বোন, ভিটেবাড়ি।
খোকার মাথায় বালিশ পাতার স্তুপ,
ঝোপঝাড় গুলো পা দুটো রেখেছে ঢেকে,
বরফে খোকার ঠান্ডা লাগছে বুঝি,
খোকা ঘুমোচ্ছে; রোদ্দুর গায়ে মেখে।
স্বপ্নে দেখছে, হারানো সে ছেলেবেলা
মা কেটে দিতো কপালে কাজল টিপ;
বলতো, "আমার খোকা কবে হয়ে বড়
বন্দুক হাতে যুদ্ধ যুদ্ধ খেলা?''
চেয়ে দেখো তুমি ভালো করে হে পাঠক,
খোকার বুকেতে লাল ও কীসের দাগ?
দুষ্টু লোকেরা মেরেছে বুঝি ওকে?
মায়ের আদর খোকাকে ছুঁয়ে থাক।।
Sunday, 24 September 2017
যুদ্ধ যুদ্ধ খেলা
Subscribe to:
Post Comments (Atom)
শীত গতপ্রায়
আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...
-
ত্রয়োদশী চাঁদের গায়ে ছেলেবেলার আঘাতের দাগ দেখেছি কাল সারারাত, কাল সারারাত চাঁদ তার ছেলেবেলার সমস্ত চোটের দাগ সারাগায়ে মেখে নিয়েছিলো। ...
No comments:
Post a Comment