আকাশের বুকে এতো ফুলঝুরি জ্বেলে দিলো কারা?
উত্তর আকাশে কালপুরুষের
ক্লান্ত প্রহরা,
কতদূরে আলোকবর্ষ পারে ছুটে যায়
দামাল গ্রহাণু,
পৃথিবীর সন্তান আজো আদিমের কাছে
নতজানু;
ওইখানে প্রাণ আছে ওইখানে প্রাচীন দেবতা
অন্য জগত এক অন্যরকম সভ্যতা!
তারাদের কাছে সেই অগণিত পরিসংখ্যান
ফুলঝুরি জ্বালে ওরা, মূর্খেরা বলে বিজ্ঞান।
আমরা শুধুই দেখি, আমাদের জাগে শিহরণ;
সত্যি জানেন শুধু নির্বাক অদ্রীশ বর্ধন।।
Wednesday, 9 May 2018
অদ্রীশ বর্ধন
Subscribe to:
Post Comments (Atom)
শীত গতপ্রায়
আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...
-
ত্রয়োদশী চাঁদের গায়ে ছেলেবেলার আঘাতের দাগ দেখেছি কাল সারারাত, কাল সারারাত চাঁদ তার ছেলেবেলার সমস্ত চোটের দাগ সারাগায়ে মেখে নিয়েছিলো। ...
No comments:
Post a Comment