এসো, আজ পুরনো কোনো বন্ধুর
দরজায় কড়া নেড়ে দেখি।
দেখি তার স্বপ্নের ডানাদুটো
আগের মতোই আছে নাকি;
অথবা সময়ের কালগ্রাসে জীবনের
দশচক্রে ইন্দ্রের বজ্রের ঘাতের মতো
মৈনাক পর্বত হয়ে সংসার সমুদ্রে
ডুবোপাহাড় হয়ে আছে!
এসো দেখি আগের মতোই ডেকে নেয় কিনা;
আগের মতোই হেসে ওঠে কিনা কথায় কথায়
নাকি তোমাকে ফিরিয়ে দিতে চেয়ে
নিঃশব্দে ঘড়ির দিকে চেয়ে নীরবে বুঝিয়ে দেয়
"আর কেন বাপু? এবার ওঠো!''
আসলে তোমার কাছাকাছি থাকা মানে
হঠাৎ করেই তার জাতিস্মরের মতো
যৌবনে ফিরে যাওয়া বারবার;
তোমাকে ফিরিয়ে দিতে চাওয়া মানে
সে পালাতে চায় তার পূর্বাশ্রম থেকে।।
Saturday, 18 August 2018
এসো আজ একবার (গুলজারিশ- ১৭)
Subscribe to:
Post Comments (Atom)
শীত গতপ্রায়
আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...
No comments:
Post a Comment