Monday, 24 December 2018

বড়দিন!!

খিদের পেটে অসহ্য এ অন্ধ শীতের রাত
সান্টাক্লজ পারবে দিতে এদের মুখে ভাত?
চাʼয়ের দোকান জুটমিলেতে ছুটতে হবে রোজ
ওরাও শিশু কিন্তু ওদের নেই সান্টাক্লজ!
খিদের শহর ফুটপাতে পড়ে দেখলেনা তুমি ফিরে
তোমার স্লেজ ছুটছে শুধুই ধনীদের ঘরে ঘরে।
সাদা ধবধবে বিছানা, ঝুলছে মাথার ওপর মোজা
তখন এরা ছুটছে নিয়ে মাথায় ইঁটের বোঝা;
এদের স্বপ্নে সান্টা আসেনা, স্বপ্ন গরম ভাত
মায়ের চোখেতে সারাদিন জল, কুষ্ঠ বাবার হাত;
এদের ভীষণ ছোট্ট স্বপ্ন, গেম, টয় এরা চায়না
মাথার ওপর শূণ্য আকাশ
মোজা ঝোলাতে হয়না;
এদের তুমি কি দেবে সান্টা?
আসোনা এদের কাছে
তাই বড়লোকের কল্পনা তুমি
ধনীর শিশুর কাছে!
পেট ভরে শুধু ভাত খেতে দাও
হাতে তুলে দাও বই;
দেবসেনাপতি বলছে
বড়দিন সফল হবে তবেই॥

No comments:

Post a Comment

শীত গতপ্রায়

আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...