শ্যামবাজারের মোড়ে রোদে জলে বৃষ্টিতে
নেতাজি দাঁড়িয়ে থাকেন একা,
শনিবার বিকেলে কলেজ স্ট্রিটের ভিড়ে
পুরনো বই ঘেঁটে দেখা।
ধর্মতলার মোড়ে, শীতে ফুটপাত জুড়ে
নেপালী কাপড়ে রোদ মাখা,
শহরের বুক দিয়ে কৃত্রিম হাইওয়ে
দূর থেকে দূরে চলে গেছে আঁকাবাঁকা।
কয়েকশ বছরের ইতিহাস বুকে নিয়ে
শহরের ধূলো মাখে ছেঁড়া তালপাতা!
কলকাতা, কলকাতা...... অজস্র বিল্ডিং
তুলে রাখে মাথা।
ব্যস্ত পর্যটক, অগণিত পায়ের হেঁটে চলা,
ট্র্যাফিক সিগন্যালে পদাবলী,
কথকতা বলা।
শহরের বুক চিরে শতাব্দী ইতিহাস নিয়ে
গাঙুর নদীর বয়ে চলা।
একলা হাওড়া ব্রীজ; মান্না, সত্যজিৎ
বর্ষার কেয়াতলা হাঁটে একা ছাতা!
কলকাতা, কলকাতা..... শহীদ মিনার
একা তুলে আছে মাথা।
রাসবিহারীর পথ বচন সিংয়ের ধাবা,
হঠাৎ বিকট হর্ণ শব্দদূষণের থাবা;
কফিহাউসের বিকেল, কালীঘাট,
হাড়কাটা গলি,
ক্রুস, জপমন্ত্র, তিলক, সুর্মা, রসকলি;
গোলবাড়ি কে.সি. দাশ, দূর্গাপুজোর মাস;
জোব চার্নক আর...... তুমি পুষ্পিতা!
কলকাতা কলকাতা..... ভিখারির, শ্রমিকের
অকপট ব্যথা।
তিলোত্তমা কল্লোলিনী আমার শহর কলকাতা।।
Thursday, 12 April 2018
কলকাতা...!!
Subscribe to:
Post Comments (Atom)
শীত গতপ্রায়
আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...
-
আজকে হঠাৎ দেখছি তোকে দূর থেকে, স্কুলড্রেসটায় আগের মতোই লাগছে তোকে না তাকিয়ে পালিয়ে গেলি কোন বাড়ি? আগের মতোই একটু আজো অহংকারী। বুকের ভেতর...
No comments:
Post a Comment