সাঁঝের নদীর বুক আলোর আয়না সেজে দাঁড়িয়েছে ওপারের শহরের খোঁজে,
স্টিমার ফিরলো একা
কেউ নেই প্রেয়সীর সাজে!
অপেক্ষা করবেনা কোনো বেহুলাই কোনোদিন
লক্ষ্মীন্দরেরা শুধু ফিরে যায় ক্লান্ত স্বাধীন।
গাঙুরের ঘোলা জলে মিশে গেলো সভ্যতার বিষ,
তুমিও বোঝোনি কিছু;
সুতানুটি পথ ধরে একা একা হেঁটে যান
কবেকার আগমবাগীশ।।
Wednesday, 11 April 2018
গাঙুর....সন্ধে....একলা সুতানুটি
Subscribe to:
Post Comments (Atom)
শীত গতপ্রায়
আবার একটা শীত গতপ্রায়; এই শীতেও তুমি জানলেনা হেমন্তের জাতক এক তোমাকে চাইতো অকারণ! মাঘের শেষবেলায় এ শহর অধিক কুয়াশায় ঢেকে যাবে, হু হু উত...
-
ত্রয়োদশী চাঁদের গায়ে ছেলেবেলার আঘাতের দাগ দেখেছি কাল সারারাত, কাল সারারাত চাঁদ তার ছেলেবেলার সমস্ত চোটের দাগ সারাগায়ে মেখে নিয়েছিলো। ...
-
ঝড়ের উত্তাল দাপটে জাহাজটা কেঁপে কেঁপে উঠছে বারংবার। চারʼপাশে কোনো কিনারা কোনো চর দেখা যাচ্ছেনা; বিদ্যুতের উদ্যত শিখা আকাশটাকে চিরে দিচ্ছে ফা...
No comments:
Post a Comment